চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত দেশগুলোর জন্য অর্থ বরাদ্দের দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৫
পরিবেশ
A A

ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত দেশগুলোর জন্য অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ। নতুন আইনী কাঠামোতে বাংলাদেশের প্রতিনিধিরা অভিযোজন এবং জলবায়ু ঝুঁকি কমানোর বিষয়টি অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছেন।

প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলন শেষ হবে আগামী শুক্রবার। দ্বিতীয় সপ্তাহ থেকে যে হাইলেভেল সেগমেন্ট শুরু হয়েছে তাতে বিভিন্ন দেশের বন ও পরিবেশ মন্ত্রীরা জলবায়ু ইস্যুতে তাদের দেশের অবস্থান তুলে ধরছেন। সেই সাথে তুলে ধরছেন প্রত্যাশার কথা। বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তার দেশ বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন।

তিনি বলেছেন, জলবায়ু ইস্যুতে কার্বন নিঃসরণ কমানো যেমন গুরুত্বপূর্ণ একই সাথে গুরুত্বপূর্ণ খাপ খাইয়ে নেওয়ার বিষয়টিও। তার জন্য তিনি অর্থায়নের সমান অংশ দাবি করেছেন।

পরিবেশমন্ত্রী আরো বলেন, যেখানে অর্থায়নের কথা ছিলো সেখানে মিটিগেশনের বেশী পয়সা ছিলো। এডাপটেশনের পয়সা কম ছিলো। সেখানে আমরা বলেছি, এডাপটেশনেও মিটিগেশনের সমান পয়সা দিতে হবে।

বিশ্ব জলবায়ু সম্মেলনে বিগত কয়েক বছর ধরে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি আলোচিত হয়ে এসেছে। সেখানে বলা হয়েছে ক্ষতিগ্রস্হ দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সহায়তা করা হবে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, উন্নত দেশগুলোর গ্রীন টেকনোলজি নিয়ে ব্যবসার একটা কথা তাদের মাথায় ঘুরছে। সে ব্যবসার বিষয়টিই চলে আসছে। এখানে অনুদান নয়: এই টেকনোলজি দেওয়া হবে সেই টেকনোলজি আমরা নিবো সেটা অনুদান হিসেবে নয়।

Reneta

তিনি আরো বলেন, সেই টাকাটা লোন আকারে বা অন্য কোনভাবে যেটাকে রিপেমেন্ট করতে হবে। সুতারাং গ্রীন টেকনোলজির বিষয়টি আমরা যা চাচ্ছি বাংলাদেশ বা স্বল্প উন্নত দেশগুলো হিসেবে যেহেতু আমরা ক্ষতিগ্রস্থ তাই আমাদের স্বল্প মূল্যে দেওয়া হোক। এর ফলে যেন আমার আমাদের ক্ষতিটাকে পুশিয়ে নিতে পারি।

বিশ্ব জলবায়ু সম্মেলনে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে তা হলো, কিভাবে আইনী কাঠামোটি চূড়ান্ত হবে এবং তাতে কি কি বিষয় অন্তর্ভূক্ত থাকবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জলবায়ু সম্মেলনবিশ্ব জলবায়ু সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT