অস্ট্রেলিয়ার ‘বিগ-ব্যাশ’ টি-টুয়েন্টি ক্রিকেট লিগে দ্বিতীয় দিনে জিতেছে অ্যাডিলেইড স্ট্রাইকার্স। তারা ১৯ রানে হারিয়েছে মেলবোর্ন স্টার্স’কে।
অ্যাডিলেইড ওভালে প্রথমে ব্যাট করতে নেমে অ্যাডিলেইড স্ট্রাইকার্স অ্যালেক্স রসের ৩১ বলে তিন ছক্কায় ৬৫ এবং ব্র্যাড হজের ৪১ বলে ১ ছক্কায় অপরাজিত ৫৬ রানে ২০ ওভারে গড়ে ৫ উইকেটে ১৮৭ রানের বিশাল সংগ্রহ ।
ওপেনার স্টয়নিসের হাফডজন বাউন্ডারির ফিফটিতে জবাবটা ভালোই দিচ্ছিলো মেলবোর্ন স্টার্স। ম্যাক্সওয়েলের ২১ ও ডেভিড হাসির ২৫ রানের ইনিংসেও ছিলো ম্যাচ জমে ওঠার ইঙ্গিত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানে আটকে যায় মেলবোর্ন।







