চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রশাসন মন্ত্রণালয় সৈয়দ আশরাফের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ পূর্বাহ্ন ১৬, জুলাই ২০১৫
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

তাকে দপ্তরবিহীন করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গল এবং বুধবার দু’ দফা একান্ত বৈঠকের পর ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসের একেবারে শেষ মুহূর্তে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সৈয়দ আশরাফকে দুটি মন্ত্রণালয়ের একটি বেছে নেওয়ার প্রস্তাবের পাশাপাশি উপপ্রধানমন্ত্রী এবং সংসদ উপনেতা করার আলোচনার মধ্যে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে এ সংক্রান্ত বিতর্কের আপাত: অবসান করা হলো বলে মনে করা হচ্ছে।

সাবেক সচিব ও সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এ এস এইচ কে সাদেকের স্ত্রী ইসমত আরা সাদেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকলেও মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। আওয়ামী লীগের আগের আমলে ওই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন এইচ টি ইমাম।

১৯৯০ সালের গণতান্ত্রিক অভিযাত্রার পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় বেশিরভাগ সময় প্রধানমন্ত্রীর কাছেই ছিলো। একবার মেজর জেনারেল (অব.) মজিদ-উল-হক পূর্ণ মন্ত্রী হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এছাড়া বাকি সময় প্রতিমন্ত্রী থাকলেও এককভাবে কাউকে জনপ্রশাসন মন্ত্রী করা হয়নি।

দপ্তর হারানোর পর গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠকের পর মঙ্গলবার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না তিনি।

Reneta

এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গণভবনে ডেকে পাঠান। পূর্ব-নির্ধারিত লন্ডন সফরও স্থগিত করতে বলেন তিনি।

সে অনুযায়ী সৈয়দ আশরাফ বুধবার আর লন্ডনের ফ্লাইটে উঠেননি। বরং রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিতীয় দফা বৈঠক হয়। সেখানেই চূড়ান্ত হয় জনপ্রশাসনের দায়িত্ব নেবেন তিনি।

সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক জানিয়েছেন, সোমবার মন্ত্রণালয়ে অফিস করবেন সৈয়দ আশরাফুল ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: মন্ত্রিসভাসৈয়দ আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT