চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৩৩ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য দল পরিচালনায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সেখানে প্রত্যাশিতভাবেই বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই একই পদে পুনর্নির্বাচিত করা হয়েছে। নানা রকম জল্পনা থাকলেও শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক পদেও কোনো পরিবর্তন আসেনি। আবারো সেই দায়িত্ব পেয়েছেন ওবায়দুল কাদেরই।

এর বাইরে দলের সভাপতিমণ্ডলী ও যুগ্ম-সাধারণ সম্পাদকের সব কটি পদে নেতা নির্বাচন করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদক পদেও। বলতে গেলে অল্প সামান্যই পরিবর্তন এসেছে নতুন কমিটিতে। তবে শুদ্ধি অভিযানসহ নানা কারণে রাজনৈতিক মহলের ধারণা ছিল – বড় রকমের পরির্বতন আসছে আওয়ামী লীগের নতুন কমিটিতে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

নতুন কমিটির সভাপতিমণ্ডলীতে জায়গা পেয়েছেন পরিবহন শ্রমিক নেতা ও  সাবেকমন্ত্রী শাজাহান খান। তাকে নিয়ে নানা বিতর্ক রয়েছে। সেই বিতর্ক শুধু যে দলের বাইরে, তা নয়। আওয়ামী লীগের ভেতরে তার কর্মকাণ্ডের সমালোচনা আছে। তাকে দলের গুরুত্বপূর্ণ পদে আনায় নিশ্চিত করেই বলা যায়, সেই সমালোচনা আরও বাড়বে। তার চেয়ে আরও গ্রহণযোগ্য অনেক নেতাকে সভাপতিমণ্ডলীতে দেখতে চেয়েছিলেন দলের নেতাকর্মীরা। তারপরও শাজাহানকে কমিটিতে রাখা হয়েছে।

আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনের শুরুতে শনিবার দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা কঠিন হলেও কিছু সত্য কথা বলেছেন। তার ভাষায় ‘আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে।’

তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন নেতাকর্মীদেরকে ব্যক্তিগত চাওয়া-পাওয়া পরিহার করতে। শেখ হাসিনা মনে করেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পারলে দেশের জন্য কাজ করা যায় না। আর এ জন্যই অনেকেই ক্ষমতায় আসার পর জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। তাই সবাইকে এই চিন্তা থেকেই কাজ করতে হবে।’

আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, দলীয় প্রধানের এমন কঠিন সত্যকে অবজ্ঞা করে ‘পাতিনেতা’ থেকে শুরু করে ‘হাইব্রিডনেতা’ নিজেদের মতো ক্ষমতার বলয় তৈরি করে জনগণ ও দলীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করে। আর তাতেই দল ও দলীয় নেতৃত্বকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়। এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। আগামীতে আমরা সেটাই দেখতে চাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ছারছীনার পীর ছাহেবের শোক

এপ্রিল ৩, ২০২৬

মেহেরপুরে আগুনে পুড়ল প্রায় ১০০ বিঘা জমির গম

এপ্রিল ৩, ২০২৬

চিত্রনায়ক আলমগীরের জন্মদিনে চ্যানেল আইয়ে লাল গালিচা সংবর্ধনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ৩, ২০২৬

ইরানকে আবারও চুক্তিতে রাজি হতে বললেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT