চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি অর্থায়নসহ নানা অভিযোগে রোহিঙ্গা ক্যাম্পে ছয় এনজিও নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ন ৩০, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
রোহিঙ্গা

জঙ্গি অর্থায়নসহ সরকারি নির্দেশনার বাইরে গিয়ে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দেশি-বিদেশি ছয়টি বেসরকারি সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করেছে এনজিও বিষয়ক ব্যুরো। এছাড়া আরও ২০টি সংস্থার গতিবিধি ও টাকার উৎসর দিকে গোপন নজরদারি করছে সরকার।

কক্সবাজারের টেকনাফে উখিয়া সীমান্তে অবস্থান করা প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে দেশি-বিদেশি ১৬২টি বেসরকারি সংস্থা। এদের মধ্যে ১শ’ ১৭টি দেশি আর ৪৫টি বিদেশি। রোহিঙ্গাদের স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও সচেতনতামূলক কার্যক্রমসহ ইতোমধ্যে ৭শ’ ৮০টি প্রকল্প গ্রহণ করেছে এই সংস্থাগুলো।

এনজিও বিষয়ক ব্যুরো’র হিসাবে এখন পর্যন্ত এনজিওগুলো রোহিঙ্গা খাতে খরচের জন্য অনুদান এনেছে দুই হাজার ২শ’ ৪৪ কোটি টাকা। এখন প্রশ্ন, এই টাকার জোগান দিচ্ছে কারা? আর এই টাকা খরচ করা হচ্ছে কোন কোন খাতে? নজরদারি রাখতে গিয়ে বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে সন্দেহজনক লেনদেন এবং কর্মকাণ্ডের ইসলামিক এইড, ইসলামিক রিলিফ, মুসলিম এইড, নোমিজান অফতাবী ফাউন্ডেশন, চাষী কল্যাণসহ, স্মল কাইন্ডনেস বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ করেছে এনজিও ব্যুরো।

আইন-শৃংখলা বাহিনী বলছে, ভ্রমণ ভিসা নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করা অনেক বিদেশিসহ সন্দেহজনক কার্যক্রমে যুক্ত অনেককেই শনাক্ত করা হয়েছে। তাদের গতিবিধি জানতে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি।

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা থাকলেও ভবিষ্যত বিবেচনায় ইংরেজি ও নিজস্ব ভাষার বাইরে বাংলা না শেখাতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এনজিওজঙ্গিরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT