চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের ভিডিও খুঁজলে এখন থেকে বিপরীত ভিডিও দেখাবে ইউটিউব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ন ২২, জুলাই ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

এখন থেকে ইউটিউবে কেউ জঙ্গিবাদে উৎসাহিত করার ভিডিও সার্চ দিলে তাকে উল্টো জঙ্গিবাদে নিরুৎসাহিত করার ভিডিও দেখাবে ইউটিউব।

উগ্রবাদে উৎসাহিত করা ভিডিও সম্প্রচারের মাধ্যমে জঙ্গিদের দল ভারি করার অপচেষ্টা ঠেকাতে ব্যর্থতার বহু অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং বিজ্ঞাপনদাতাদের চাপের মুখে এমন সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় এই ভিডিও সাইটের কর্তৃপক্ষ।

জানা যায়, এখন থেকে যারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) তথাকথিত খিলাফতের ভিডিও ইউটিউবে খুঁজবে তাদেরকে আইএস যে প্রকৃত ইসলাম অনুসরণ করছে না তা দেখানো হবে। ইউটিউবের এসব ভিডিওতে নিজেদের দুঃসহ অভিজ্ঞতার কথা জানাবেন আইএস দখলকৃত এলাকায় খুব কাছ থেকে নৃশংসতা দেখা মুসলিমরা। আর ইমামরা জানাবেন কিভাবে শান্তির ধর্মের নাম ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করছে আইএস।

শান্তির ধর্মের সঙ্গে আইএসের হিংস্রতার আকাশ-পাতাল তফাৎ বলে উল্লেখ করছেন নৃশংসতার সাক্ষী এই বৃদ্ধা

একটি ব্লগ পোস্টে ইউটিউব জানায়, জঙ্গিদের প্রচারণামূলক ভিডিও থামাতে এই পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই আইএসের ভিডিও দেখতে চাওয়া দর্শকরা এখন থেকে আইএস সম্পর্কে নিরুৎসাহিত হওয়ার বার্তা পাবে।

গত জুন মাসে ব্রিটেনে জঙ্গি হামলা এবং পুরো ইউরোপজুড়ে জঙ্গি হামলা বেড়ে যাওয়ার পর উস্কানির প্রচারকারী হিসেবে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যাপক চাপের মুখে পড়ে। এরপরই ইউটিউব, ফেসবুক, গুগল ও টুইটার জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে নামতে রাজি হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবইউটিউবে জঙ্গিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT