চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী সংগীত উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ন ২১, মার্চ ২০১৯
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘তৃতীয় সংগীত উৎসব-২০১৯’ শুরু হয়েছে।  

বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ভবন চত্বরের এ সংগীতানুষ্ঠানে দেশি বিদেশি বরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনাসহ জবি ছাত্রছাত্রী ও শিক্ষকদের পরিবেশনা, নৃত্যনাট্য, সেমিনার ও সম্মাননা আয়োজন রয়েছে।

বিজ্ঞান ভবন চত্বরে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস, ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল।

উদ্বোধনী পর্বে সংগীত বিভাগের চেয়ারম্যান ও সংগীত উৎসব কমিটির আহ্বায়ক অণিমা রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলী এফএম রেজোয়ান।

ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সংগীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায়, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, তপন চৌধুরী, অদিতি মহসীন, অভিজিত কু (ধ্রুপদ), সরকারি সংগীত মহাবিদ্যালয়, জীমন কার্সপেল (ভিউলা, জার্মানি) এবং সংগীত বিভাগ, জবির ছাত্রছাত্রী ও শিক্ষক। সংগীত বিভাগের বিশেষ নিবেদন ছিল রবীন্দ্র নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

Reneta

সংগীত উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১১টায় বিজ্ঞান ভবন চত্বরেই আবার উৎসব শুরু হয় সংগীত বিষয়ক সেমিনারের মাধ্যমে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর সাবেক অধ্যাপক ড. আবাম নুরুল আনোয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হককে সম্মাননা দেওয়া হবে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্রছাত্রীর অংশগ্রহণে সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সবশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, লাইসা আহমেদ লিসা, মোহাম্মদ শোয়েব, রাজরূপা চৌধুরী (সরোদ), স্বাগতা মুখার্জী (শাস্ত্রীয় সংগীত, ভারত), সুপ্রিয়া দাশ (শাস্ত্রীয় সংগীত), বিট্টু নৃত্যগোষ্ঠী (ভারত), শুষেণ রায় (তবলা)।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকদের পরিবেশনার মাধ্যমে এবারের উৎসব শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায় এবং উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর ঐকান্তিক প্রচেষ্টার তৃতীয়বারের মত এই সংগীত উৎসবের সফল আয়োজন অনুষ্ঠিত হয়।

এবারের উৎসবের কমিউনিকেশন পার্টনার টেলিপ্রেস, মিডিয়া পার্টনার দীপ্ত টিভি এবং বিশেষ পৃষ্ঠপোষকতায় সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ভারতীয় হাই কমিশন-ঢাকা, বেঙ্গল ফাউন্ডেশন এবং ইয়ামাহা।

Jui  Banner Campaign
ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়সংগীত উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT