রাজধানীর লক্ষীবাজারে ঋষিকেশ দাশ লেনে এক ছাত্রকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নাজিম উদ্দিন (২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
লক্ষীবাজারের কাছের একটি মেসে থাকতো নাজিম। রাতে আরও তিন বন্ধুকে নিয়ে ভিক্টোরিয়া পার্কের উদ্দেশ্যে বের হলে ঋশিকেশ দাশলেনে অজ্ঞাত যুবকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর খুব কাছ থেকে দুই রাউন্ড গুলি করে। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
সুত্রাপুর থানার পুলিশ ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে জানান।
অপরদিকে ওয়ারি অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনের সময় চ্যানেল আই অনলাইনকে বলেন, হত্যাকান্ডটি পরিকল্পিত ও পূর্ব শত্রুতার জেরে হতে পারে।








