চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় দিনের সফরে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী

এম আর মুরাদএম আর মুরাদ
১০:৫৫ পূর্বাহ্ন ১২, জুন ২০১৫
বাংলাদেশ
A A

ছয় দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় সাড়ে তিনটায় লন্ডন পৌঁছান তিনি।

সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান ও ডেপুটি হাইকমিশনার খন্দকার তালহা।

এছাড়াও স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সম্পাদক নঈমউদ্দিন রিয়াজ ও মারুফ চৌধুরী।

লন্ডনের বিখ্যাত হাইড পার্কের পাশে হিলটন পার্ক হোটেলে উঠেছেন শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে আনোয়ারুজ্জামান চৌধুরীসহ উপস্থিত হন স্থানীয় আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

যাত্রাপথে এবারও বিমানের সকল যাত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের অনেকটা সময়ই নিজের পরিবারের সঙ্গে কাটাবেন তিনি। বোন শেখ রেহানা ও তার মেয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে সেখানে আসবেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

Reneta

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী।

যুক্তরাজ্য সফরের সময় প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনাসহ কয়েকটি দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন।

১৮ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT