চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট পর্দায় প্রতিদিন সিসিমপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ১০, জুলাই ২০১৯
বিনোদন
A A

খুব কম সময়ের মধ্যে ছোটদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দুরন্ত টেলিভিশন। আর এই টেলিভিশনেই এখন থেকে প্রতিদিন দেখা যাবে ছোটদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর।  

আগামী ১৪ জুলাই থেকে সপ্তাহে প্রতি দিন ৩ বার করে সিসিমপুর দেখানো হবে দুরন্ত টিভিতে। সকাল সাড়ে ৮টা, দুপুর সাড়ে ১২টা এবং বিকেল সাড়ে ৫টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন: নতুন করে দুরন্ত যুক্ত হওয়ায় সর্বমোট ৩টি টেলিভিশনে দেখা যাবে সিসিমপুর। বাকি দুটি টেলিভিশন হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এবং আরটিভি।

শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে সিসিমপুর নামে যে টেলিভিশন অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে, চলতি বছরই তা পা দিয়েছে ১৫তম বছরে। ২০২০ সালের পহেলা বৈশাখে পথচলার দেড় যুগ পূর্ণ করবে প্রতিষ্ঠিানটি। দেড় যুগ পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজন থাকছে সিসিমপুরে। তারই অংশ হিসেবে গণমাধ্যমের মুখোমুখি হন সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম।

অনুষ্ঠানে মোহাম্মদ শাহ আলম সিসিমপুরের ভবিষ্যত পরিকল্পনাও তুলে ধরেন।

তিনি বলেন: সিসিমপুর ইতিমধ্যেই সফলভাবে ১২টি সিজন শেষ করেছে। বর্তমানে জনপ্রিয় এই অনুষ্ঠানটির ১৩ ও ১৪তম সিজনের শুটিং চলছে।

Reneta

প্রচার হওয়া ১২টি সিজনে ৭০০টির মতো পর্ব তৈরি হয়েছে। সিসিমপুর চলে গেছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও। আর তাই ২০১০ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত একটি জরিপে সিসিমপুর শিশুতোষ অনুষ্ঠান হিসেবে শীর্ষস্থানীয় এবং সামগ্রিকভাবে তৃতীয় জনপ্রিয় অনুষ্ঠান নির্বাচিত হয়। ২০০৭ সালে পরিচালিত এসিপিআর এর একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, যেসব শিশু সিসিমপুর অনুষ্ঠানটি নিয়মিত দেখে তারা তাদের চাইতে এক বছরের বড় শিশু, যারা সিসিমপুর দেখে না তাদের চেয়ে ভাষা ও বর্ণ, গণিত এবং সামাজিক-সাংস্কৃতিক বিষয়ে বেশি দক্ষতা প্রদর্শন করেছে।

অনুষ্ঠানে জনাব আলম জানান, ইকরি, হালুম, শিকু, টুকটুকির মতো আগামীতে জুলিয়া নামে নতুন একটি চরিত্র যুক্ত হবে সিসিমপুরের বহরে।তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের শিশুদের স্বপ্নপূরণের যাত্রায় সিসিমপুর সবাইকে পাশে পাবে।

অনুষ্ঠানে সিসিমপুরের জনিপ্রিয় চরিত্র ইকরি, টুকটুকি, হালুম এবং শিকুও উপস্থিত ছিলো। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিমপুরের নির্বাহী প্রযোজক মনোয়ার শাহাদাৎ দর্পণ, সিনিয়র ম্যানেজার খলিলুর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: ইকরিটুকটুকিশিকুসিসিমপুরহালুম
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT