চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটবেলার ‘ক্রাশ’ ডিক্যাপ্রিওকে নিয়ে যা বললেন এমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ন ১৯, মে ২০২১
বিনোদন
A A

২০১৭ সালে ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন এমা স্টোন। তার হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ডিক্যাপ্রিও।ছোটবেলার ‘ক্রাশ’র হাত থেকে পুরস্কার পাওয়ার সেই মুহূর্তটি তার কাছে ‘স্বপ্নের মতো’, এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এমা।

সোমবার ‘দ্য জেস ক্যাগল’ শোতে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন অস্কারজয়ী এই ৩২ বছর বয়সী অভিনেত্রী। সেখানে তাকে প্রশ্ন করা হয়, অস্কার জয়ের সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটি। তিনি এক কথায় উত্তর দেন, ‘লিওনার্দো ডিক্যাপ্রিও।’

এরপর অভিনেত্রী বলেন, ‘ডিক্যাপ্রিওর হাত থেকে পুরস্কার নিয়েছি, এটাই মাথায় ঘুরছিল সারাক্ষণ। সাড়ে সাত বার হলে বসে টাইটানিক দেখেছি। তিনি ছিলেন আমার জীবনের ভালবাসা। আমার বেডরুমে তার অটোগ্রাফ দেয়া একটি পোস্টার টাঙানো ছিল। ১২ বছর বয়সের জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিলাম সেটি। পুরস্কার গ্রহণের সময় আমি তার দিকে হেঁটে যাচ্ছিলাম, আর ভাবছিলাম, আমার জীবনের সবচেয়ে পরাবাস্তব ঘটনা এটি, স্বপ্নের মতো।’

এমা জানান, তিনি ডিক্যাপ্রিওর অভিনয় দেখে বড় হয়েছেন। তার কাজ সবসময়েই ভালো লাগে। আর একারণেই, তার সব ছবিই দেখেছেন এমা স্টোন। তবে ডিক্যাপ্রিও যত রূপেই পর্দায় ধরা দেক, ‘টাইটানিক’-এর ‘জ্যাক’ হিসেবেই এমা স্টোনের হৃদয়ে গেঁথে আছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারএমা স্টোনটাইটানিকলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT