চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের কাণ্ডে হুমকির মুখে শাহরুখের ব্র্যান্ড ইমেজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ন ১২, অক্টোবর ২০২১
বিনোদন
A A

টানা তিন দশক ধরে বলিউডে দাপট নিয়ে রাজ করছেন শাহরুখ খান। নিন্দার চেয়ে নন্দিতই বেশি হয়েছেন এই সুপারস্টার। তবে সম্প্রতি মাদক মামলায় ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর থেকে ব্যাপক কটাক্ষের সম্মুখীন হচ্ছেন শাহরুখ। যার প্রেক্ষিতে ইতোমধ্যেই শাহরুখ খানকে দিয়ে করানো সব বিজ্ঞাপন প্রচার করা বন্ধ করে দিয়েছে ছোটদের শিক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ ‘বাইজু’।

মূলত ‘বাইজু’ ছাড়াও আরও এক ডজন ব্র্যান্ডের অ্যাম্বাসিডর বলিউড বাদশা শাহরুখ। ছেলের মাদক কাণ্ডের পর থেকেই শাহরুখের ব্র্যান্ড ভ্যালুতে বড় রকমের ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন নেটিজেনদের একটি বড় অংশ। যদিও এড বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ছেলের জন্য শাহরুখের ইমেজে যে দাগ লেগেছে তা নিতান্তই সাময়িক। এ বিষয়ে হিন্দুস্তান টাইমস কথা বলেছিল বেশ কিছু বিশেষজ্ঞর সঙ্গে।

বিষয়টি নিয়ে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাতকারে বিজ্ঞাপন বিশেষজ্ঞ প্রহ্লাদ কাক্কর বলেন যে, সবাই জানে এটা পুরোটাই ‘তামাশা’। অ্যাড স্থগিত করা হয়েছে নেহাতই বিতর্ক এড়ানোর জন্য। বাইজুসের পক্ষ নিয়ে প্রহ্লাদ বলেন যে, কাল তাদের বিরোধীরা বলতে পারে যে তোমার ব্র্যান্ড অ্যাম্বাসিডরের ছেলে মাদক নিচ্ছে, সেখানে তাঁর পিতা হিসেবে সে কি শিক্ষা দেবে? সেকারণেই পুরো অ্যাড ক্যাম্পেইন থেকে বাদ না দিয়ে আপাতত ওটা বন্ধ রাখা হয়েছে, কী প্রতিক্রিয়া হয় সেটা দেখার জন্য। প্রহ্লাদের মতে আরিয়ানকে জোর করে আটকে রাখা হয়েছে, সেটা সবাই বুঝতে পারছে। শেষ পর্যন্ত তো তাকে ছেড়েই দিতে হবে!

এছাড়াও প্রযোজক প্রীতিশ নন্দী মনে করেন, আরিয়ানের বিষয়টি শাহরুখের ব্র্যান্ড ভ্যালু কমাবে না। তাঁর মতে অনেক দিন থেকেই শাহরুখের হিট কোন সিনেমা নেই তাই এমনিতেই তার কদর কিছুটা কমে গিয়েছে। এর সঙ্গে আরিয়ানের কোন যোগ নেই।

ট্রেড বিশেষজ্ঞ অতুল মোহন মনে করেন শাহরুখের এই খারাপ সময় কেটে গিয়ে খুব দ্রুত ভালো সময় আসবে। এতে কোন প্রভাব পড়বে না তার ব্র্যান্ডের ওপর। বরং খান পরিবার যে সহানুভূতি পাচ্ছে তাতে আরও শক্তিশালী হবে তার ব্র্যান্ড।

সব মিলিয়ে ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা মনে করছেন খুব শিগগিরি আরিয়ানের পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যাবে। একই সাথে শাহরুখ বিজ্ঞাপনদাতাদের কাছে কতটা গ্রহণযোগ্য, সেটা তার ফিল্মের সাফল্যের ওপরই নির্ভর করবে। ছেলের কারণে তার ক্যারিয়ারে সুদূরপ্রসারী প্রভাব পড়া উচিত নয়। তবে বাস্তবে কী হয় সেটা ভবিষ্যতই বলবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিয়ান খানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT