চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিন্নমূল শিশু ও তাদের পরিবার পেলো ঈদ উপহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ন ২২, মে ২০২০
বাংলাদেশ
A A

বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে ছিন্নমূল শিশু ও তাদের বাবা-মায়ের মাঝে ঈদের পোষাক বিতরণ করা হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ বিতরণ কর্মসূচি পালন করা হয়। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন।

এসময় তিনি বলেন: করোনা ভাইরাসের এই ভয়াবহ দুর্যোগের সময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো মৃত্যুর ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবী রাখে।

তিনি আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনকে অসহায় সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্য ধন্যবাদ জানান।

ভিডিও কনফারেন্সে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কাজী মোয়াজ্জেম হোসেন, খায়রুল হাসান জুয়েল, আঃ আজিজ, আহম্মদ উল্লাহ জুয়েল, জসিম উদদীন মাদবর।

Reneta

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিদিন দেশের কোনো না কোনো এলাকায় অসহায় মানুষদেরকে ত্রাণ সহযোগিতা দিচ্ছে।

তিনি ওবায়দুল কাদেরকে এসব বিষয় অবহিত করেন।

আফজালুর রহমান বাবু বলেন: আমরা ছাত্রলীগ করার সময় ৯৮’র ভয়াবহ বন্যায় আমার নেতৃত্বে সারাদেশের মানুষকে স্যালাইন বিতরণ করেছিলাম, আজ ক্যাম্পাসে এসে ছিন্নমূল শিশু ও তাদের বাবা- মা’দের ঈদের উপহার সামগ্রী দিতে পেরে অনেক ভালো লাগছে।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় পথশিশু ও তাদের মাদের মাঝে ঈদ উপহার দিতে সহযোগিতা করায় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ উপহারকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT