রাজধানীতে মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি ওই কিশোরকে হত্যা করেছে। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
মোবাইল চুরির অভিযোগে রাজধানীর হাজারীবাগের গণকটুলীর বাসা থেকে সোমবার সকালে রাজা মিয়াকে ফোন করে ডেকে নেয় থানা ছাত্রলীগের সভাপতি আরজু। আরজুর বাসায় তাকে বাঁশ দিয়ে পেটানো হয়। পরে রাজাকে ফেলে যাওয়া হয় তার বাসার সামনে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় মৃত্যু হয় তার।
ওই ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে।







