ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় রমনা বিভাগের সাবেক এডিসি হারুন অব রশিদের সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার আমেরিকান দূতাবাসের কাছে নিরাপত্তা চাওয়ার বিষয়টিকে হাস্যকর বলেও মন্তব্য করেন মন্ত্রী। দুপুরে এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে পিওএম-এ সংযুক্ত করা হলেও বিকেলে এপিবিএন-এ বদলি করা হয়েছে।







