প্রতিষ্ঠার ৩৭তম বাষির্কী পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাত ১২টা ১ মিনিটে নয়াপল্টনে দলের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দিনটি উপলক্ষে শুক্রবার সকালে দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ্য অর্পণ করবে সংগঠনের নেতা-কর্মীরা।
বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ছাত্র সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এছাড়া সারাদেশের জেলা মহানগর থানা ও পৌরসভায় ছাত্রদলের উদ্যোগে র্যালি করবে ছাত্রদল।







