ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের লাখো মানুষ উপভোগ করলো পূর্ণ সূর্যগ্রহণের নজরকাড়া দৃশ্য। সর্বোচ্চ গ্রহণের সময় এসব এলাকার অনেক জায়গাই ঢেকে গিয়েছিলো রাতের অন্ধকারে। আর বাংলাদেশসহ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার উত্তর ও পূর্বাঞ্চল, হাওয়াই ও আলাস্কা থেকে দেখা গেছে আংশিক গ্রহণ।
ভোর হওয়ার কিছু পরেই সূর্যকে আড়াল করতে শুরু করে চাঁদ। অন্ধকার ছায়া গ্রাস করে এশিয়ার দক্ষিণ ও পূর্বাঞ্চল। জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মিয়ানমার, ভারত ও চীনসহ বিভিন্ন দেশে উৎসুক মানুষ সুরক্ষা চশমা আর টেলিস্কোপে চোখ রেখে অপরূপ এ দৃশ্য উপভোগ করেন।
ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে পূর্ণ গ্রহণের বদলে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় গ্রহণ দেখা।
চলুন দেখে নেয়া যাক দেশে-বিদেশে নাসাসহ বিভিন্ন সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের তোলা এবারের পূর্ণ ও আংশিক সূর্যগ্রহণের কিছু ছবি।
এবার আসুন দেখি পূর্ণ ও আংশিক গ্রহণের দু’টো টাইম ল্যাপস ভিডিও। টাইম ল্যাপস ভিডিওতে একই বিষয় বা স্থানের নির্দিষ্ট সময় পর পর তোলা ছবি বা ভিডিও যোগ করে ভিডিও তৈরি করা হয়।
পূর্ণ সূর্যগ্রহণ:
আংশিক সূর্যগ্রহণ:
আগামী বছরের আগস্টে আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে, যা উত্তর আমেরিকা থেকে দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর আবার দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। আর ২১১৪ সালের ৩ জুনের আগে বাংলাদেশ থেকে কোনো পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না।







