চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে রাজ-পরীর বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ন ২৩, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নায়িকা পরীমনি। শনিবার (২২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন এই তারকা দম্পতি।

বিয়েটা গোপনে করলেও এবার পরিবারের ইচ্ছায় ঘরোয়া ভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন রাজ-পরী। একেবারেই কাছের মানুষদের নিয়ে তাদের এই আয়োজন। তবে আয়োজনে কমতি ছিল না কোন কিছুর।

সাদা-হলুদ ফুলে সাজানো হয়েছে বিয়ের মঞ্চ। জমকালো সাজে সেজেছিলেন রাজ ও পরী। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সাথে ছিলেন দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন রেদওয়ান রনি।

বিয়ের কিছু ছবি শেয়ার করেছেন চয়নিকা চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, ‘রাজ পরীর বিয়ে…আমার তোলা ছবি। অনেক ভালোবাসা, সুখী হও তোমরা। অনেক অভিনন্দন। প্রার্থনা। সবাই প্রার্থনায় রাখবেন প্লিজ।’

Reneta

ঘরোয়া আয়োজনে রাজ-পরীর গায়ে হলুদ সম্পন্ন হয়েছে শুক্রবার সন্ধ্যায়। পরীর পরিবার ও নিকট আত্মীয়সহ রাজের মা-বাবাও হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন।

গত ১০ জানুয়ারি রাজ-পরী দুজনেই গণমাধ্যমকে জানান, গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘গুণিন’ এর সেটে গিয়েই প্রেম। এরপর অক্টোবরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। আর চলতি মাসেই নিশ্চিত হন যে তাদের ঘরে সন্তান আসছে।

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুণিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তার আগে পরীর জন্মদিনের পার্টিতে রাজের সঙ্গে পরীর নানা খুনসুটির ভিডিও ক্লিপ নিয়েও কথা উঠে শোবিজ অঙ্গনের অন্দরে। বাতাসে উড়ে তাদের প্রেমের গুঞ্জন।

এরপর গেল নভেম্বরে রাজের জন্মদিনে তার বাসায় ফুল ও কেক নিয়ে পরীর উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জনকে আরো উস্কে দেয়। ১০ জানুয়ারি রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ‘ধন্যবাদ’ জানিয়ে সেই গুঞ্জন যেন বাস্তবে রূপ দেন এই তারকা দম্পতি। যার পর পরই তাদের বিয়ে ও পরীর সন্তান সম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসে।

এদিকে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি। জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।

Jui  Banner Campaign
ট্যাগ: গিয়াস উদ্দিন সেলিমচয়নিকা চৌধুরীপরীমনিবিয়েরাজপরীরেদওয়ান রনিলিড বিনোদনশরিফুল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT