‘আজ ঝরে ঝরো ঝরো শুধু বারি সারাদিন, আজ কেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন’। সকাল থেকে ঘন কালো মেঘের ঘনঘটা আর তারপরই এ বৃষ্টি ছুঁয়ে গেছে নগরবাসীকে। এবৃষ্টি স্বস্তির পাশাপাশি নিয়ে এসেছে অস্বস্তিও।
সকাল থেকেই বৃষ্টির কারণে স্কুল কলেজগামী শিক্ষার্থী, অফিস-আদালতগামী মানুষকে পড়তে হয়েছে বিপাকে। দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের জন্য এই বৃষ্টি যেন পরম শত্রু। কোথাও কোথাও আবার সৃষ্টি জলাবদ্ধতা।
ক্যামেরায় উঠে এসেছে বৃষ্টির কিছু দৃশ্য:














