ধান কাটা প্রায় শেষ আর তাই এখন ধান সিদ্ধ করতে ও শুকোতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। দম ফেলবার অবসর নেই রাইসমিল গুলোতে। রাত-দিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে ধান শুকোনোর কাজ করছেন তারা। কোথাও পরিবারের সব সদস্যরা কাজ করছেন একসঙ্গে। থেমে নেই শিশুরাও। তারাও তাদের পিতা-মাতাদের সঙ্গে ছুটছে কাজে। মুন্নি নাসরিনের ক্যামেরায় উঠে এসেছে ধান শুকানোর কিছু চিত্র।














