প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুগে নারীদের অধিকারসহ অন্যান্য নাগরিক অধিকার ভয়াবহ ঝুঁকির সম্মুখীন হতে পারে বলে শঙ্কিত অসংখ্য মানুষ বিশেষ করে প্রায় সোয়া দুই লাখের মতো নারীরা যোগ দেয় ‘ওয়াশিংটনে নারীদের মিছিলে’।
ছয়টি ছবিতে উঠে এসেছে সেই মিছিলের বিশালতা। শপথ গ্রহণের পরই সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। তবে শুধু আমেরিকাতেই নয় সারাবিশ্বের নারীরা অংশগ্রহণ করে এই নারীদের মিছিলে।
নারীদের এই মিছিলে বক্তৃতা করেন অভিনেত্রী স্কারলেট জোহানসন, আমেরিকা ফেরারা এবং গান করেন অ্যালিসিয়া কেস ও জেনেল্লে মোনা।
সাংবাদিকদের ফেরারা বলেন, আমরা আজ দেশের মূল্যবোধের জন্য দৌড়াচ্ছি, আর সেটার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন আমাদের নতুন প্রেসিডেন্ট। আমাদের মর্যাদা, আমাদের চরিত্র, আমাদের অধিকার সবই আক্রমণের শিকার, ঘৃণার ও বিভক্তির ক্ষমতার শুরু হয়েছে গতকাল থেকে।
দেখুন ওপর থেকে তোলা ছবিতে সেই বিশাল মিছিলের কয়েকটি খণ্ডচিত্র।












