চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চয়নের বিদায়ী ম্যাচে ৭ গোল হজম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এশিয়াড হকিতে পঞ্চম স্থানের লড়াইতে হেরে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। শনিবার প্রতিপক্ষ শক্তিশালী সাউথ কোরিয়ার কাছে ৭-০ গোলে হেরে গেছে জিমি-চয়নরা।

জাকার্তার জিবিকে হকি মাঠে মামুনুর রহমান চয়নের বিদায়ী ম্যাচে বড় হার হজম করতে হল বাংলাদেশকে। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন চয়ন। আর ১৯৭৮ সালে প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়ে হকিতে ষষ্ঠ স্থান পেয়েছিল বাংলাদেশ। এবারও তাই থাকল।

৪০ বছর পর আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু প্রতিপক্ষ এশিয়ান হকির পাওয়ার হাউজ সাউথ কোরিয়ার সামনে সে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

এশিয়াডে অংশ নেয়ার আগে কোরিয়ায় অনুশীলন ক্যাম্পে পাঁচটি প্রস্তুতি ম্যাচে খেলে তার একটিতে ড্র করতে পেরেছিল জিমিরা। ম্যাচের আগে কোরিয়ানদের দুর্বলতাগুলোর ভিডিও ফুটেজ শিষ্যদের দেখিয়েছিলেন কোচ গোপীনাথ কৃষ্ণ মুর্তি। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি।

অথচ টানা দুই জয় দিয়ে কি দারুণ শুরুই না করেছিল বাংলাদেশ। ওমানকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসের সূচনা। পরের ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৫-১ গোলের জয়। প্রত্যাশার পারদ ক্রমেই চড়ছিল। তৃতীয় ম্যাচে এসে তাতে বড় ধাক্কা খায়। শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।

চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ালেও পাকিস্তানের কাছে ৫-০ গোলে হেরে বসে। আর শেষ ম্যাচে ৭ গোলের হার দিয়ে ষষ্ঠ স্থানে থেকে মিশন শেষ করল হকি দল।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়ান গেমস ২০১৮বাংলাদেশ হকি দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT