রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলকে ৩৮ মিলিয়ন ইউএস ডলার বা ৩১৮ কোটি ৩৮ লাখ টাকা দিবে ফিফা। রানার্সআপ দল পাবে ২৩৪ কোটি ৬০ লাখ টাকা।
আগের বিশ্বকাপের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে ৩ মিলিয়ন ইউএস ডলার করে।
তৃতীয় হওয়া বেলজিয়াম পাচ্ছে ২৪ মিলিয়ন ইউএস ডলার বা ২০১ কোটি টাকা। এর থেকে ২ মিলিয়ন কম পাচ্ছে চতুর্থ দল ইংল্যান্ড।
বিশ্বকাপ ফাইনালে রোববার রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। এই নিয়ে তিনটি ফাইনাল খেলবে ১৯৯৮’র চ্যাম্পিয়ন ফ্রান্স। ক্রোয়েশিয়ার এটি প্রথম ফাইনাল।
বিশ্বকাপ থেকে কোনো দলই খালি হাতে ফিরছে না। অংশগ্রহণকারী প্রত্যেক দলই টাকা পাচ্ছে।
যারা কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা পাচ্ছে ১৬ মিলিয়ন ডলার বা ১৩৪টি কোটি টাকা। দ্বিতীয় পর্ব থেকে বিদায় নেয়া দল পাবে এর অর্ধেক। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দল পাচ্ছে ৬ মিলিয়ন বা ৬৭ কোটি টাকা করে।








