চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লীগ সেমির প্রথম লে‌গে রিয়া‌লের হার

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৪:৪৬ অপরাহ্ন ০৫, মে ২০১৫
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লে‌গে ইটা‌লিয়ান জু‌ভেন্টা‌সের কা‌ছে হে‌রে গে‌ছে স্প্যা‌নিশ জায়ান্ট এবং গত আস‌রের চ্যা‌ম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ২-১ গোলের জয়ে বার্লিন ফাইনালের পথে একটু এগি‌য়ে গে‌লো জু‌ভেন্টাস।

জুভদের হয়ে গোল করেন আলভারো মোরাটা ও কার্লোস তেভেজ। রিয়ালের একমাত্র গোলটি আসে ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে।

ডিফেন্ডেং চ্যাম্পিয়নদের হতাশার দিনে ৮ মিনিটে জুভেন্টা‌সের হয়ে গোলের সূচনা করেন স্প্যানিশ স্ট্রাইকার মোরাটা। ডি-বক্সের ভেতরে কার্লোস তেভেজের নেওয়া জোরালো শট রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ফি‌রি‌য়ে দি‌লে ফিরতি বলে পা ছুঁইয়ে গোল আদায় করে নিতে মোরাটা মো‌টেই ভুল করেননি।

৬ মিনিট পরই গোল শোধের সুযোগ এসেছিল অতিথিদের সামনে। মাঝ-মাঠ থেকে ইসকো ও মার্সেলো নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করতে করতে জুভেন্টাসের ডি-বক্সের দিকে এগিয়ে যান। ইসকো ডি-বক্সের অনেকটা বাইরে থেকে দূর পাল্লার শট নিলে তা দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন জুভ গোলরক্ষক বুফন।

১৭ মিনিটে আবারও আক্রমণে যায় জুভেন্টাস। তবে এবার কার্লোস তেভেজের নেওয়া শট পোস্টে লেগে ফিরে এলে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা।

২৩ মিনিটে গোল শোধের চেষ্টা চালায় রিয়াল মাদ্রিদ। তবে এ প্রচেষ্টায় ব্যর্থ রিয়াল সুপারস্টার সি আর সে‌ভেন। বুফনকে একা পেয়েও বার পোস্টের বাইরে বল মারেন এ মৌসুমে এখন পর্যন্ত লা-লিগার সর্বোচ্চ গোলদাতা রোনাল‌দো।

Reneta

ত‌বে ২৬ মিনিটে রোনালদোর গোলেই সমতায় ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ডি-বক্সের ভেতর হামেস রদ্রিগেজের তুলে দেওয়া বল মাথা ছুঁইয়ে স্বাগতিকদের জালে পাঠান তিনি। স্কোর লাইন দাঁড়ায় ১-১।

এই গোলে রিয়ালের জার্সি গায়ে ৫৪ গোল পূর্ণ করেন সি’আর সেভেন খ্যাত এ পর্তু‌গিজ উইঙ্গার।

এরপর আবারও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিলো জুভদের সামনে। তবে ক্লাডিও মার্কুজিওর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে সে সুযোগ থেকে বঞ্চিত হয় তারা। 

৪০ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয় রিয়ালও। ডি-বক্সের ভেতর থেকে ইসকোর তুলে দেওয়া বলে হেড করেন কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজ। তবে তা বার পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে মার্সেলো শট নিলেও তা জাল খুঁ‌জে পায়‌নি।

প্রথমার্ধে ৪৫ মিনিটে আর কেউ গোল না পেলে ১-১  সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আবারও আক্রমণে যায় স্বাগতিকরা। তবে ৪৭ মিনিটে কার্লোস তেভেজের জোরালো শট এ যাত্রায় রুখে দেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।

৫৭ মিনিটে আবারও গোল। কার্লোস তেভেজ একক প্রচেষ্টোয় মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে যান রিয়ালের ডি বক্সের ভেতরে। মার্সেলো অবৈধ ভাবে বাধা দিলে পেনাল্টি পায় জুভরা। তা থেকে দলকে এগিয়ে নিতে বিন্দু মাত্র ভুল করেননি আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ। ২-১ গোলে এগিয়ে যায় তুরিনের ক্লাবটি।

৬৩ মিনিটে গোলের সুযোগ তৈরি করে রিয়াল মাদ্রিদ। তবে গোল মুখে থাকা রোনালদো বলে পা ছোঁয়াতে ব্যর্থ হলে গোল বঞ্চিত হয় তারা।

অতিরিক্ত সময়ে জুভেন্টাসের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে গে‌লেও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভরা।

প্রথম লেগে ২-১ গোলের জয়ে বার্লিন ফাইনালের জন্য এগিয়ে থাকলো জুভেন্টাস। সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে নি‌জে‌দের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জুভেন্টাসের স‌ঙ্গে কমপ‌ক্ষে দু’ গো‌লে জিত‌তে হ‌বে রিয়াল মাদ্রিদকে।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্সলিগরিয়াল-জুভেন্টাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT