চ্যানেল আই ছাদ বারান্দায় হয়েছে সেহরি নাইট। চ্যানেল আই নিবেদিত প্রাণ গুঁড়া মসলা সেহরি নাইট পাওয়ার্ড বাই ইগলু আইসক্রিম-এ ছিলো রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর তত্ত্বাবধানে শতাধিক পদের খাবার। হামদ-নাতহ বিভিন্ন ইসলামিক গান আর মজাদার খাবার প্রাণভরে উপভোগ করেছেন অতিথিরা।
সেহরির শেষ সময় ছিল ৩টা ৩৯ মিনিটে। তবে চ্যানেল আই ছাদ বারান্দায় বিশেষ সেহরি নাইট শুরু ১২টার পর থেকেই।
রমজানের পবিত্রতায় হামদ-নাতে বলা হয় ইসলামের আদর্শের কথা, স্মরণ করা হয় সৃষ্টিকর্তাকে।
সেহরিতে বিশেষ আকর্ষণ ছিল সুস্বাদু সব খাবার। বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর তত্ত্বাবধানে নানা রকম আয়োজন ছিলো সেহরিতে।
প্রাণ গুঁড়া মসলা, ইগলু আর চ্যানেল আই যৌথভাবে আয়োজন করেছে ব্যাতিক্রমী সেহরি নাইট।
আয়োজনে সৌহার্দ্য যেমন বাড়বে তেমনি বলবে ধর্মের কথা। ভবিষ্যতে এমন আরো আয়োজনের কথা বলেছেন সংশ্লিষ্টরা।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








