রাজবাড়ীর সাংবাদিক মোঃ ছানাউল্লাহ’র সহধর্মিণী এবং চ্যানেল আই কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুল এর মা সেলিনা খাতুন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ সময় রাত ২টায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
মরহুমের পরিবারের সদসরা তার রুহের মাগফিরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন।








