চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে আফসানা মিমির বিরতিহীন ৪ নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

‘ঢাকার একটি পুরনো বনেদি বাড়ি দখলের চেষ্টায় ডেভেলপার কোম্পানি যখন কেঁচো খুড়তে শুরু করেন, তখন ধীরে ধীরে বের হয়ে আসতে শুরু করে এই বাড়ির আসল ইতিহাস। যে ইতিহাসের শুরু সেই উনিশশো সাতচল্লিশ সাল। যখন সব মানুষের সুখি সুন্দর সহাস্থানের এই বাংলা রঞ্জিত হয়েছিলো সাম্প্রদায়িকতার লাল রক্তে, যখন একসঙ্গে ঘুড়ি ওড়াতে ওড়াতে বড় হওয়া দুই বাল্যবন্ধু আনোয়ার ও নিরঞ্জন বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো সীমান্তের দুই পারে।

ইতিহাস আবারো মুখোমুখি দাঁড় করায় সেই দুই বন্ধুর পরিবারের দুই তরুণ সদস্য সুমন আর সুরঞ্জনাকে। তাদের ঘিরে আবারো শুরু হয় লোভ আর সাম্প্রদায়িকতার খেলা। একুশ শতকের সচেতন মানুষ সুমন আর সুরঞ্জনা এখন কী করবে? গল্পটা কি সেই পুরনো ইতিহাসের মতো সমান্তরাল বয়ে যাবে? না কি সুমন সুরঞ্জনা খুঁজে নেবে নতুন কোনো পথ?’

সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প নিয়ে বিশেষ নাটক ‘সমান্তরাল’-এ এমনটিই ঘটবে। নজরুল ইসলামের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আফসানা মিমি।

অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, মামুনুর রশীদ, সজল নূর, অশোক ব্যাপারী, সামিয়া অথৈ, ফ্লোরা সরকার, সঙ্গীতা চৌধুরী, শহিদুল্লাহ সবুজ, দেবাশীষ দেব, জিয়াউর জুয়েল এবং ‘ইচ্ছেতলা’র শিশুশিল্পী রুহানা, নাফিউর, দ্বীপ, তাহমিদ, তাথৈ, আনুষ্কা, ঐশী, জেরিন, লাবিবা, টুনটুনি প্রমুখ।

বিরতীহীন বিশেষ এই নাটক ‘সমান্তরাল’ চ্যানেল আইতে প্রচারিত হবে ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। সমান্তরাল, নৈঋত, বহ্নি এবং বিপ্রতীপ-সহ আফসানা মিমির একাধারে চ্যানেল আইতে ৪টি বিরতিহীন নাটক প্রচারিত হবে। নাটকগুলো প্রচারিত হবে যথাক্রমে ২০ ও ২৭ সেপ্টেম্বর এবং ৪ ও ১১ অক্টোবর।

Jui  Banner Campaign
ট্যাগ: অশোক ব্যাপারীমামুনুর রশীদলায়লা হাসানলিড বিনোদনশহিদুল্লাহ সবুজসঙ্গীতা চৌধুরীসামিয়া অথৈসৈয়দ হাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হজের ভিসা দেওয়া শুরু আজ, আগাম প্রস্তুতিতে সৌদি আরব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT