চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের পর্দায় সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালে শুক্রবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

সাড়া জাগানো আয়োজনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চাওফ্রেয়া নদীর তীরে পাঁচ তারকা হোটেল চাত্রিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ‘সেরা কণ্ঠ ২০১৭’-এর গ্র্যান্ড ফিনালে। ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথমবারের মতো যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষিত হয়।

সুনামগঞ্জের রাকিবা ইসলাম ঐশী এবং ঢাকার শেখ ফারজানা তাসনিম সুমনা জিতে নেন সেরার পুরস্কার। প্রথম রানারআপ হয়েছেন কক্সবাজারের মারোফা জান্নাত তৃষা  এবং ২য় রানারআপ খুলনার মো:  নান্নু মোল্যা ।

গ্র্যান্ড ফিনালে’র যৌথ চ্যাম্পিয়ান ঐশী ও সুমনা

শুক্রবার চ্যানেল আইতে সন্ধ্যা ৭.৫০ মিনিটে দেখানো হবে সেই ঝমকালো এই গ্র্যান্ড ফিনালে। আরজে ও মডেল মারিয়া নূর এর উপস্থাপনায়  ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭ সিজন-৬, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার’ এর গ্র্যান্ড ফিনালে পর্বটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।

প্রায় ৩৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ছয় মাসের লড়াই শেষে সেরা হয়ে উঠেন ১২ জন প্রতিযোগী। তারা হলো আদিবা, সুমনা, ফাতেমা, ঐশী, তারিক মৃধা, তৃষা, আনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও আপেল। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।

বিচারকের আসনে ছিলেন প্রতিযোগিতার প্রধান চার বিচারক মিতালী মুখার্জি, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রবাসের মাটিতে এমন একটি বিশাল আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছেন থাইল্যান্ডের রাজ পরিবারের প্রতিনিধি, ব্যাংকক পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ দূতাবাস। গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করেছেন সেরাকণ্ঠ ইমরান ও কোনাল।

ছবি: সংগৃহিত

Jui  Banner Campaign
ট্যাগ: গ্র্যান্ড ফিনালেচ্যানেল আইথাইল্যান্ডসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT