চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে শেখ হাসিনাকে নিয়ে প্রামাণ্যচিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত হয়েছে ৮৭ মিনিটের প্রামাণ্যচিত্র ‘শেখ হাসিনা: দুর্গম পথযাত্রী’। এর নির্মাতা সাহিত্যিক ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিন উপলক্ষে ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এটি চ্যানেল আইতে প্রচারিত হবে।

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছার প্রথম সন্তান শেখ হাসিনা, ডাক নাম হাসু। বড় হয়ে যিনি হয়ে উঠলেন এদেশের জননেত্রী এবং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন বিশ্বনেত্রীর কাতারে।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট, এক নৃশংস হত্যাকান্ডের মধ্য দিয়ে মাত্র ২৮ বছর বয়সে পরিবারের সবাইকে হারিয়েছেন তিনি। বেঁচে থাকা একমাত্র ছোট বোন শেখ রেহানাকে নিয়ে শুরু হয় তার সংগ্রামমুখর রাজনৈতিক জীবন।

এরপর ৭১টি বসন্ত পেরিয়েছেন তিনি। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নে হেঁটে যাচ্ছেন দুর্গম পথ। তার এই সুদীর্ঘ পথের উত্থান-পতন ও সাফল্য নিয়েই নির্মিত হয়েছে, প্রামাণ্যচিত্র ‘শেখ হাসিনা- দুর্গম পথযাত্রী’।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে, আগামীকাল সকাল ৭টার সংবাদের পর চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’তেও রয়েছে বিশেষ আয়োজন। এতে প্রচারিত হবে তার পছন্দের গান। চ্যানেল আই ছাড়াও শুক্রবার শাহবাগে, জাতীয় জাদুঘরে বিকাল ৫টায় এই প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: প্রামাণ্যচিত্রলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT