নরডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিত্যপণ্যের দাম বেড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশসহ আমদানি নির্ভর দেশগুলো। ভয়াবহ এই যুদ্ধ বন্ধসহ ক্ষতি মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। চ্যানেল আই পরিদর্শনে এলে চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ তাঁদের স্বাগত জানান। ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলাসহ যে কোন সহযোগিতায় বাংলাদেশের পাশে থাকবে তাদের দেশ।







