ফুটবল

চোটের কারণে আবারও রিয়াল স্কোয়াডের বাইরে হ্যাজার্ড

রিয়াল মাদ্রিদ খেলোয়াড় অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশ নিচ্ছেন, মাঠে ফুটবল খেলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুধবার রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের। তার একদিন আগে আবারও চোটে পড়েছেন আগের মৌসুমে রিয়ালে যোগ দেওয়া বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড।

এর ফলে সাবেক চেলসি তারকাকে প্রায় একমাসের জন্য দলে পাচ্ছে না লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

২০২০-২১ মৌসুমে এখন পর্যন্ত মাঠেই নামা হয়নি হ্যাজার্ডের। রিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, ডান পায়ের পুরনো চোটটাই ভোগাচ্ছে তাকে। সেই চোট সেরে অক্টোবরের শেষ নাগাদ তাকে দলে পাওয়া যেতে পারে।

গত নভেম্বরে পিএসজির বিপক্ষে ডান পায়ে চোট পেয়ে তিন মাস বাইরে ছিলেন হ্যাজার্ড। চলতি বছরের ফেব্রুয়ারিতে আবারও চোটের কারণে মাঠের বাইরে চলে যেতে হয় বেলজিয়ান ফরোয়ার্ডকে।

সবমিলিয়ে ২০১৯-২০ মৌসুমে রিয়ালের হয়ে মাত্র ২২ ম্যাচ খেলতে পেরেছেন হ্যাজার্ড। ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প হিসেবে গত মৌসুমে চেলসি থেকে ১০০ মিলিয়নে রিয়ালে যোগ দেওয়ার পর হ্যাজার্ডের আসল ঝলক দেখার সৌভাগ্যই হয়নি রিয়াল সমর্থকদের।

বিষয়:এডেন হ্যাজার্ডরিয়াল মাদ্রিদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…