চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরির অপবাদে এক শিশু ও তার বাবাকে গাছে বেঁধে নির্যাতন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ন ১৫, মে ২০১৮
জনপদ, শরীয়তপুর
A A

এস এম মজিবুর রহমান: শরীয়তপুরে চুরির অপবাদে ৫ম শ্রেণির এক শিশু শিক্ষার্থী ও তার বাবাকে গাছের সাথে বেঁধে  নির্যাতনের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে পালং মডেল থানা পুলিশ খবর পেয়ে নির্যাতনের শিকার শিশু শামীমের মাকে দিয়ে মামলা দায়ের করে রাতেই অভিযুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করে। বাকিদেরও আটকের জোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রামের ৫ম শ্রেনীর ছাত্র শামীমকে স্থানীয় কৃষক হালিম বেপারী ৯ মে সকল ৯টার দিকে রাস্তা থেকে ডেকে নিয়ে ৭ দিন পূর্বের চুরির অপবাদ দিয়ে নিজ বাড়ির কাঁঠাল গাছের সাথে প্রথমে গামছা, দড়ি ও পরে শেকল দিয়ে বেঁধে মারধোর করে।

একই অপবাদে শামীমের বাবাকেও এক ঘন্টার ব্যবধানে ধরে এনে একই গাছের সাথে বাবা-ছেলেকে একসাথে বেঁধে নির্যাতন চালায়। দুপুরের পরে শামীমের বাবা খোকন মোল্লাকে ছেড়ে দিলেও শামীমকে পরিত্যাক্ত ঘরে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বীকারোক্তির জন্য বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দেয়।

পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সন্তোষপুর ফাঁড়ি পুলিশ শামীমকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ১০ মে শিক্ষার্থী শামীম ও তার বাবাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করলে পালং মডেল থানা পুলিশ খবর পেয়ে ১৪ মে বিকেলে ঘটনা তদন্তের জন্য হাসপাতালে যান। তদন্ত শেষে থানা কর্তৃপক্ষ শামীমের মাকে বাদী করে মামলা দায়ের করলে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: চুরিনির্যাতনশিশু
শেয়ারTweetPin1

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT