চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-চীন সফর

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিয়াওনিং প্রদেশের ডালিয়ান পৌঁছেছেন।

বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বেলা সোয়া ১২টায় ডালিয়ান ঝাউশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় ডালিয়ান সিটির মেয়র তান চেংজু উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। ডালিয়ান সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী ডালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নেবেন এবং বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ডাব্লিউএফই সামার দেভোস হিসেবে পরিচিত তিন দিনব্যাপী ‘ডাব্লিউএফই অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স ২০১৯’ আজ চীনের ডালিয়ান নগরীতে শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাব্লিউইএফ সামার দেভোর্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি ক্লাউস স্কোয়াবের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন এবং বিকেলে তিনি ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘কো-অপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন।

Reneta

প্রধানমন্ত্রী ৩ জুলাই সকাল ১১টায় চীন সরকারের দেয়া একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটযোগে বেইজিংয়ের উদ্দেশ্যে ডালিয়ান ত্যাগ করবেন।

ফ্লাইটটির ওই দিনই বেলা সোয়া ১২টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর একটি মোটরশোভা যাত্রায় তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন ডাইয়াউতাইয়ে নিয়ে যাওয়া হবে। চীনের রাজধানী বেইজিংয়ে সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী বেইজিংয়ে বিকেলে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে নৈশভোজ সভায় যোগ দেবেন।

শেখ হাসিনা ৪ জুলাই সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে এবং গ্রেট হল অব দ্য পিপল এ বীরদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং গ্রেট হল অব দ্য পিপল’এ এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপল-এ চীনা প্রধানমন্ত্রীর দেয়া এক নৈশভোজে যোগ দিবেন। তিনি একই দিনে বিকেলে সিসিপিআইটি’তে চীনা ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ জুলাই সকালে ‘প্যানগোয়াল ইনিস্টিটিউশন’ নামে একটি চীনা থিঙ্ক ট্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার কর্মসূচি রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-চীন সফর

চীনা কোম্পানিগুলোর সিইওগণ তাঁর হোটেল স্যুটে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে এবং তিনি এনপিসি লী ঝাংশু’র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ডাইয়াউতাইয়ে চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং’র সঙ্গে বৈঠক করবেন। তিনি একই স্থানে চীনা প্রেসিডেন্টের দেয়া এক ভোজ সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রী চীনে তার সফর শেষে ৬ জুলাই স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে চীনের রাজধানী বেইজিং আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন এবং একই দিনে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শুক্রবার জানান, ২ থেকে ৬ জুলাই পর্যন্ত চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দিনের সরকারি সফরকালে আলোচ্যসূচিতে রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পাবে। এ সময়ে বেইজিং’র সঙ্গে ঢাকা আটটি চুক্তি সই করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT