চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ন ২৫, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২শ ৮৭ জন। আক্রান্ত ও নিহতের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। চীনের পাশাপাশি দ্রুতই বিশ্বে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি।

ইতিমধ্যে ফ্রান্সে এবং অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিতে শনাক্ত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাস ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতোমধ্যেই রাজধানী বেইজিংসহ চীনের ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান শহরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। শহর থেকে বের হওয়ার অনুমতি মিলছে না বাসিন্দাদের।

শনিবার থেকে শুরু হতে যাওয়া চান্দ্র নববর্ষের সপ্তাহব্যাপী ছুটিতে লাখ লাখ চীনা নাগরিকের ভ্রমণের পরিকল্পনা বা কর্মসূচি রয়েছে। এতে করে এ ভাইরাসে সংক্রমণের হার আরও ত্বরান্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে বিশ্বজুড়ে ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে চীন ফেরত যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

জাপান, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স ও সৌদি আরবসহ অন্তত ১১টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসচীনমৃত
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষি খাতের উন্নতিতে ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু করলো সরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

নতুন প্রযুক্তির সঙ্গে কৃষককে পরিচয় করিয়ে দিতে নেওয়া হবে নীতিমালা

এপ্রিল ১৪, ২০২৬

ভারতের তীব্র সমালোচনায় ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইজডেন

এপ্রিল ১৪, ২০২৬

ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা করেছে বর্ষবরণ পর্ষদ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT