চীনের একটি বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ ১৩২ জন আরোহী নিয়ে দক্ষিণ পূর্ব চীনে বিধ্বস্ত হয়েছে।
ফ্লাইট রাডার-২৪ উড়োজাহাজটি সম্পর্কে জানায়, উড়োজাহাজটি কুমনিং খেকে গুয়াংজি যাচ্ছিল এবং শেষ মুহূর্তে উড়োজাহাজটি খাড়া ভাবে নিচে নামছিল।
প্রত্যক্ষদর্শীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায় বিমান দুর্ঘটনার পর একটি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ওই স্থানটিকেই ঘটনাস্থল ধরে নেওয়া হয়েছে।
চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে দুর্ঘটনার ফলে যে অগ্নিকাণ্ড হয়েছিল তা এখন নিভিয়ে ফেলা হয়েছে।
সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না’র বরাতে বিবিসি জানিয়েছে, উড়োজাহাজটিতে মোট ১২৩ জন যাত্রী ছিল। বাকি ৯ জন ক্রু।
এনডিটিভি জানিয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি চীনের গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়েছে।








