চীনের জিনজিয়াং প্রদেশের পুলিশ চেক পয়েন্টে বোমা হামলায় কমপক্ষে ১৮ পুলিশ সদস্য নিহত হয়েছে। সংখ্যালঘু মুসলিম জাতি গোষ্ঠী উইঘুর সম্প্রদায়ের একটি গ্রুপ গাড়িতে করে কাশগড় শহরের চেক পয়েন্টের সামনে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামলার পর তাৎক্ষনিকভাবে সত্যতা স্বীকার করেনি। তিনি জানিয়েছেন, ঘটনা যদি সত্য হয়ে থাকে তবে চীন সরকার হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে।







