চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের অপরাধী প্রত্যর্পণ বিল নিয়ে উত্তাল হংকং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ন ১০, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনের প্রস্তাবিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হংকং এর রাস্তায় বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। গত পনের বছরের মধ্যে এটিই হংকং এর সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ। বিলটি আইনে পরিণত হলে চীন সন্দেহভাজন ব্যক্তিকে যেকোন সময় বিচারের মুখোমুখি করতে পারবে।

চীনের সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট জানিয়েছে, এই ইস্যুতে গত এপ্রিলে আয়োজিত এক কর্মসূচিতে এক লাখ ৩০ হাজার মানুষের জড়ো হয়েছিল৷ বন্দি বহিঃসমর্পণের বিরুদ্ধে অবস্থান নেয়া মানুষের সংখ্যা এখন আরো অনেক বেশি৷

এদিকে, পুলিশ প্রধান জনগণকে শান্ত থাকতে অনুরোধ করেছেন। এছাড়া প্রায় ৫০ হাজার বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ২০ হাজার পুলিশ নিয়োজিত করা হয়েছে শহর জুড়ে।

বিক্ষোভকারীরা তীব্র প্রতিরোধ উপেক্ষা করে সাদা জামা পরে বিক্ষোভে অংশ নিয়েছে। সকল বয়সের মানুষ যোগ দিয়েছেন বিক্ষোভ সমাবেশে। শিক্ষক, ছাত্রসহ গণতন্ত্রকামী সকল মানুষ প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন।

হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হলেও ২০৪৭ সালের মধ্যে অঞ্চলটির স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছে চীন প্রশাসন৷

১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে ফেরত দেয়া হয়েছিল৷ প্রসঙ্গত, গতবছরের এক ঘটনার প্রেক্ষিতে প্রস্তাবিত এই বিলটি তৈরি করা হয়৷

Reneta

তাইওয়ানে ছুটি কাটানোর সময় অন্তঃসত্ত্বা বান্ধবীকে হত্যার অভিযোগ ওঠে হংকংয়ের এক ব্যক্তির বিরুদ্ধে৷ কিন্তু তাইওয়ানের সঙ্গে হংকংয়ের বন্দি বিনিময়ের কোন চুক্তি না থাকায় সেই ব্যক্তিকে এখন তাইপেতে বিচারের জন্য পাঠানো যাচ্ছে না৷

প্রস্তাবিত বিলে এরকম পরিস্থিতিতে সন্দেহভাজন অপরাধীকে ফেরত পাঠানোর পথ সুগম করা হয়েছে৷ কিন্তু চীন এই আইনের সুবিধা নিয়ে হংকংয়ের বাসিন্দাদের উপর খবরদারি বাড়াতে পারে বলে সন্দেহ থাকায় বিষয়টি সেখানে এক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে বলে দাবি সাধারণ মানুষের৷

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১২

মার্চ ২২, ২০২৬

এবার টিভি প্রিমিয়ারে নিশোর ‘দাগি’!

মার্চ ২২, ২০২৬

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT