চীনে প্রথমবারের মতো জিকা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ৩৪ বছর বয়সী এক চাইনিজ দক্ষিণ আমেরিকা বেড়াতে গিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চীনা সংবাদ সংস্থা জিনহুয়া জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের বরাত দিয়ে জানিয়েছে, লোকটি ঝিনশি প্রদেশের বাসিন্দা।
চীনাদের আশঙ্কা, ঠান্ডার কারণে এই ভাইরাস দেশটিতে দ্রুত ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।







