চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে ‘অনানুষ্ঠানিক’ বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের সফরে শুক্রবার সকালে তিনি চীনে পৌঁছান।
ডোকলাম ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার ৭২ দিন পর দুই দেশের প্রধানরা মিলিত হলেন।
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে বৈঠকের আগে প্রেসিডেন্ট জিনপিং-এর সঙ্গে মোদি উহানের ঐতিহ্যবাহী জাদুঘর ঘুরে দেখেন।
নরেন্দ্র মোদি আগামী বছর ভারতে একই রকম আরেকটি অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন।








