চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত নায়ক শাহীন আলম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ন ০৯, মার্চ ২০২১
বিনোদন
A A

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়ক শাহীন আলম। মঙ্গলবার সকাল দশটার দিকে তাকে সমাহিত করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এরআগে ফজর নামাজের পর নিকেতন এর মসজিদে তার জানাজা সম্পন্ন হয় বলে জানান শাহীন আলমের একমাত্র ছেলে ফাহিম আলম। জানাজা ও দাফনের সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানী।

দাফন সম্পন্ন করে এসে সামাজিক মাধ্যমে ওমর সানী লেখেন, “শেষ বিদায় দিয়ে আসলাম ভোরবেলায় বনানী কবরস্থানে, বন্ধু শাহীন আলম কে। বন্ধু অমিত হাসান মিশা সওদাগর, শাহীন আলম আর আমি এক সময় পথ চলা, তুই ফাঁকি দিয়ে চলে গেলি, অনেক কিছু লিখতে চাইলাম। কোথায় যেন আটকে যাচ্ছি, থাক বন্ধু । আল্লাহ তোকে জান্নাত নসিব করুন আমিন।”

সোমবার রাত ১০টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আজগর আলী হাসপাতালে মারা যান শাহীন আলম। দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত শনিবার রাতে তাকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিলো। সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রেখে ডায়ালাইসিস দেয়া হচ্ছিলো।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি। বিতর্কিত চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। শেষ দিকে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন শাহীন আলম। নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমর সানীজায়েদ খাননায়কলিড বিনোদনশাহীন আলমশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT