বিআরবি কেবলস বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ব্যাট করছে সিলেট সুপারস্টার্স।
সিলেটের হয়ে আজকে মাঠে নেমেছেন পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদী।
মুশফিকুর রহিমের সিলেট ৫ টি ম্যাচের মধ্যে সর্বশেষ ম্যাচটিতেই শুধু জয়ের দেখা পেয়েছে। আর এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলা তামিমের চিটাগংও জয় পেয়েছে একটি ম্যাচে।







