চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকুনগুনিয়া রোগীর ওপর জরিপ শুরু, চিহ্নিত হচ্ছে ঢাকার ঝুঁকিপূর্ণ এলাকা

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৩:৪৬ অপরাহ্ন ১৯, জুলাই ২০১৭
স্বাস্থ্য
A A

ঢাকায় এডিস মশার উৎপত্তিস্থল ও ঘনত্ব এবং চিকুনগুনিয়া রোগীর ওপর জরিপ শুরু হয়েছে। এ জরিপে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার রোগতাত্ত্বিক বিশ্লেষণ ও এর সাথে জলবায়ু পরিবর্তন সম্পর্ককেও খতিয়ে দেখা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণের ৯২ ওয়ার্ডে ২৯ জুলাই পর্যন্ত জরিপ কার্যক্রম চলবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৬ এবং ঢাকা দক্ষিণ সিটির ৫৬টি ওয়ার্ডের ১শ’টি এলাকায় কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মাঠ পর্যায়ে জরিপ করছেন। এর আওতায় তারা বুধবার মিরপুর ১, ২, ১১, ১২, ১৪, কালশী এবং উত্তরার বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি পরিদর্শন করছেন।

জরিপের সময় বাসা বাড়িতে এডিস মশার প্রজননস্থল হিসেবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হচ্ছে। এসব জায়গা থেকে এডিস মশার জিন ও লার্ভা সংগ্রহ করছেন তারা।

এ সময় মশার উৎপত্তিস্থল হিসেবে এলাকা চিহ্নিত করে স্যাটেলাইটের মাধ্যমে ম্যাপিং করে সংরক্ষণ করা হচ্ছে।

একই সময় বাসা-বাড়িতে যেকোন ধরণের জ্বরে আক্রান্ত রোগীর তথ্যও সংগ্রহ করছেন জরিপকারীরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সুরক্ষা ইউনিট, নিমসমের রোগতত্ত্ব বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের যৌথ উদ্যোগে এ জরিপ কার্যক্রম চালাচ্ছে।

Reneta

২৯ জুলাই জরিপ কার্যক্রম শেষে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মশার প্রজননস্থল চিহ্নিত করে মশার বিস্তারের ধরণ, চিকুনগুনিয়া ও ডেঙ্গুর রোগতাত্ত্বিক বিশ্লেষণের ফলসহ বিভিন্ন সুপারিশ সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়া হবে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: চিকুনগুনিয়াজ্বরসিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT