চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চা বিরতির আগে সাদমানকে হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ন ০১, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ডারবানে সাউথ আফ্রিকার সাড়ে তিনশ পেরোনো সংগ্রহের পর নিজেরা নেমে দ্রুতই সাদমান ইসলামের উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে চা বিরতিতে যাওয়ার আগে ১ উইকেট খরচায় ২৫ রান তুলেছে মুমিনুলের দল।

দলীয় ২৫ রানের মাথায় হার্মেরের ঘূর্ণিতে পরাস্ত হন সাদমান। ৩৩ বল থেকে ৯ রান তুলে সাজঘরের পথ ধরেন।

৩০ বলে ১৬ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। চা পান শেষে নতুন ব্যাটারকে নিয়ে ক্রিজে আসবেন তিনি।

শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে নেমে আগেরদিনের রানের সাথে আরও ১৩৪ যোগ করে প্রোটিয়া দল। দিনের শুরুতে বিপর্যয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৩৬৭ রানে থামেন ডিন এলগাররা।

৪ উইকেটে ২৩৩ রানে দ্বিতীয় দিনের শুরু করেছিল স্বাগতিকরা। ২৪৫ রানের মাথায় ২৮ রান করা কাইল ভেরেইন্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খালেদ। পরের বলেই উইয়ান মুল্ডার গালিতে জয়ের দর্শনীয় ক্যাচে গোল্ডেন ডাকের স্বাদ পান। টাইগার পেসারের সামনে আসে হ্যাটট্রিকের সুযোগ। মহারাজ অবশ্য সেটি কাটিয়ে দেন।

পরে কেশভ মহারাজকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে চাপ সামলে নিচ্ছিলেন বাভুমা। ৭৭ রানে থাকা অবস্থায় দ্বিতীয় স্লিপে তার ক্যাচ নিতে পারেননি ইয়াসির। সুযোগ পেয়েও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি প্রোটিয়া ব্যাটার। ৯৩ রান করে কাটা পড়েন মিরাজের ঘূর্ণিতে। তার পরের ওভারেই মহারাজকে বোল্ড করেন ইবাদত।

Reneta

সেখান থেকে নবম উইকেট জুটির প্রতিরোধ। ৩৪ রানের সেই জুটি ভাঙেন খালেদ। জয়ের অসাধারণ ক্যাচে ১২ রান করে সাজঘরে ফেরেন অভিষিক্ত লিজার্ড উইলিয়ামস। পরের উইকেটেও প্রতিরোধ দেখান প্রোটিয়া টেলএন্ডাররা।

ডুয়ানে অলিভিয়ের ও সাইমন হার্মার মিলে শেষ উইকেটে যোগ করেন ৩৫ রান। তাতে সাড়ে তিনশ পেরোনো পুঁজি পেয়ে যায় দলটি। শেষে ১২ রান করে মিরাজের বলে এলবিডব্লিউ হন অলিভিয়ের।

খালেদ আহমেদ ৪ উইকেট নেন। মিরাজ ৩টি ও ইবাদত নিয়েছেন ২টি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: জয়লিড স্পোর্টসসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

টিউলিপ সিদ্দিকের ৪ বছর কারাদণ্ডের রায়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT