এবারের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচনা ও লেখালেখি হয়েছে। আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যম জুড়েও।
বিশিষ্ট ব্যক্তিত্বসহ সাধারণ মানুষেরাও এই নিয়ে সমালোচনা ও নিন্দায় মেতে উঠেছেন সামাজিক মাধ্যমে। এ বিষয়ে এক ভর্তি পরীক্ষার্থীকে নিয়ে ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণজাগরণমঞ্চের মুখপাত্র ইমরান এইচ. সরকার।
পোস্টে তিনি লিখেছেন:
‘বাবার সাথে চা বিক্রি করেও নিজের যোগ্যতায় এই দুর্দিনে আমাদের সত্যিকারের হিরো রাকিবুল। অভিনন্দন রাকিব!
(ছবিতে নিজের মায়ের সাথে রাকিবুল)’







