চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চা, জুস, বিয়ার যেভাবে ক্ষতি করছে আপনার কিডনির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০১৯
স্বাস্থ্য
A A

নতুন এক গবেষণা বলছে,  অধিক চিনিযুক্ত পানীয়, ফলের জুস, বিয়ার এমনকি চা আপনার কিডনির ঝুঁকি বাড়াচ্ছে। এরমধ্যে ঠান্ডা এবং ফলের মিষ্টি জুস হচ্ছে তার প্রধান ঘাতক।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির একদল গবেষক তাদের গবেষণায় এমন তথ্য তুলে ধরেছেন বলে ডেইলি মেইল জানিয়েছে।

গবেষকরা দেখিয়েছেন, যারা নিয়মিত মদ্যপান করে, তারা ৬১ শতাংশ অধিক ঝুঁকিতে থাকে। তাদের গবেষণায় আরো উঠে এসেছে, চা এবং বিয়ার কিডনি রোগের জন্য অধিক ঝুঁকিপূর্ণ।

তবে বিজ্ঞানীরা ব্যাখ্যা করেননি কেন বিয়ার স্বাস্থ্যের জন্য ব্যাপকভাবে ক্ষতিকর; বিশেষ করে কিডনির জন্য।

অবশ্য তারা বলেছেন, অন্যান্য পানীয়তে থাকা চিনি ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ বৃদ্ধি এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতায় প্রভাব ফেলে। ফলে ধীরে ধীরে এগুলো কিডনির ওপর চাপ ফেলে এবং শরীরের কর্মক্ষমতা হারানোর ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করে।

ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) প্রতিষ্ঠান জানিয়েছে, দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণে যুক্তরাজ্যে প্রতিবছর ৪০ থেকে ৪৫ হাজার মানুষের অকালমৃত্যু হয়।

Reneta

যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের মধ্যে সব ধরনের প্রাদুর্ভাবের প্রায় ১৪ শতাংশই উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিসের কারণে।

হপকিন্সের গবেষকরা মদপানকারী তিন হাজার তিনজন আফ্রিকান-আমেরিকান নারী পুরুষের ওপর গবেষণা করে তথ্য সংগ্রহ করেছেন। এতে দেখা গেছে, আফ্রিকান-আমেরিকান মানুষ ককেশীয় অঞ্চলের মানুষের চেয়ে অধিকহারে কিডনি রোগে আক্রান্ত।

জরিপে অংশ নেয়াদের গড় বয়স ৫৪ বছর এবং তাদের কোনো কিডনি রোগ ছিলনা।কিন্তু গড়ে ৮ বছর ধরে পর্যবেক্ষণের পর তাদের ৬ শতাংশরই কিডনি রোগ ধরা পড়ে।

এর কারণ হিসেবে গবেষকরা দেখিয়েছেন তাদের প্রত্যেকেই মদপান (সোডা) এবং ফলের জুস খেতে পছন্দ করতো। এর ফলে তাদের ধূমপানে আসক্তি, কিডনির রোগ, বিষণ্ণতা, উচ্চ রক্তচাপ, ডায়বেটিস এবং ব্যায়ামের প্রতি অনিহা দেখা দেয়।

ড. ক্যাসেই রেবহোলজ-এর নেতৃত্বে গবেষকরা প্রতিটি পানীয় নিয়ে গভীরভাবে গবেষণার সিদ্ধান্ত নেন। তারা দেখতে পান, সোডা কিডনি রোগের জন্য ৯ শতাংশেরও বেশি ঝুঁকিপূর্ণ।

ড. রেবহোলজ রয়টার্সকে বলেন, বিশ্বব্যাপী এটা স্বীকৃত যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ যেমন স্থূলতা, উচ্চরক্তচাপ, ডায়বেটিস এবং হৃদরোগ কমাতে চিনিযুক্ত মিষ্টি জাতীয় পানীয় যেমন সোডা এবং মিষ্টি ফলের পানীয় পরিহার করা উচিত।

Jui  Banner Campaign
ট্যাগ: কিডনি রোগচামদ্যপান
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT