যেসব মিল মালিক চুক্তি করার পরও সরকারকে চাল দেয়নি তাদের ৩ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সচিবালয়ে চাল আমদানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, চালের দাম বাড়ানো অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত হয়ে থাকলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এ প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, তাদের কালো তালিকাভুক্তি করা হয়েছে। তিনি আরো জানান, ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। আশাকরি চালের সংকট অনেকটা কমে আসবে।








