কক্সবাজার

চালু হয়েছে দেশের প্রথম সোলার পার্ক

চালু হয়েছে দেশের প্রথম সোলার পার্ক

কক্সবাজারের টেকনাফে চালু হয়েছে দেশের প্রথম সোলার পার্ক। যেখান থেকে জাতীয় সঞ্চালন গ্রিডে ২০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। পরিবেশ রক্ষার স্বার্থে সৌরশক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি নির্ভর প্রকল্প বাস্তবায়নে উৎসাহ দিচ্ছে জেলা প্রশাসন।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর কিনারে সোলার টেক এনার্জি লিমিটেড নামের সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সূর্যের আলোক রশ্মি এবং তাপকে সোলার সেলের মাধ্যমে বিদ্যুতে রূপান্তর করা হচ্ছে। এভাবে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার না হওয়ায় দূষণমুক্ত থাকে পরিবেশ। এরইমধ্যে ২০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় সঞ্চালন গ্রিডে যুক্ত করতে পেরে খুশি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান জুলস পাওয়ার।

সম্পূর্ণ পরিবেশবান্ধব প্রক্রিয়ায় এই কেন্দ্র টেকনাফের বিদ্যুৎ চাহিদার আশি ভাগই পূরণ করতে পারবে। এ উদ্যোগ পর্যটন খাতের জন্যও ইতিবাচক তাই উৎসাহ দিচ্ছে স্থানীয় প্রশাসন।

এই কেন্দ্র থেকে ভবিষ্যতে মোট ২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা উদ্যোক্তাদের।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:কক্সবাজারটেকনাফসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…