বাংলাদেশ

চার শিশু হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে

চার শিশু হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে

হবিগঞ্জে নির্মম-পাশবিকতায় চার শিশু হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততম সময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে হবিগঞ্জ গিয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

শোক স্তব্ধ হবিগঞ্জের সুন্দ্রাটিকি পরিদর্শনে গিয়ে সরকারের পক্ষ থেকে চার শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেন প্রতিমন্ত্রী।

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গত বুধবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)।

গত শুক্রবার বিকালে বাড়ির পাশের মাঠে খেলাধুলা করতে গিয়েছিল ওই চার শিশু। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় অভিভাবকরা খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও না পেয়ে রাতেই মাইকযোগে তাদের নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়।

এরপর বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন মাটি কাটতে গিয়ে বাতাসে দুর্গন্ধ পান। পরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি শিশুর হাত ও আরেক শিশুর পা দেখতে পান তারা।

সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে আব্দুল আলী ও তার ছেলে জুয়েল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিষয়:শিশু নির্যাতনশিশু হত্যাহবিগঞ্জ চার শিশু হত্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…