চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চামড়া রপ্তানির অনুমতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ন ২৯, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কেস-টু-কেস ভিত্তিতে এ চামড়া রপ্তানির অনুমতি দেয়া হবে। অর্থাৎ এখন থেকে কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানি করা যাবে।

বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। এরপরই আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক শিল্পমন্ত্রীর সভাপতিত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়। ওই কমিটির এবং গত ২০ জুলাইয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় সিদ্ধান্ত হয়, কাঁচা চামড়ার চাহিদা ও সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাঁচা চামড়া রপ্তানি করা যেতে পারে।

এছাড়া স্টেকহোল্ডারদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হয়। সব পক্ষের আলোচনার প্রেক্ষিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়া রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর অনুচ্ছেদ ৯.১৫ এ কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

এতে আরো বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনে কেস-টু-কেস ভিত্তিতে কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

Reneta

কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা শিথিলকরণের পরিপ্রেক্ষিতে কেস-টু-কেস ভিত্তিতে উল্লিখিত চামড়া রপ্তানির আবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রদানের লক্ষ্যে ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

ওই কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো, আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং এফবিসিসিআইয়ের প্রতিনিধি রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁচা ও ওয়েট-ব্লু চামড়াচামড়াচামড়া রপ্তানিবাণিজ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বরিশাল বোর্ডে ৩৮ হাজার ছাত্র শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে ‘ছাত্রী’ লেখা

মার্চ ৩, ২০২৬

বইমেলা সাংবাদিকতায় নতুন দৃষ্টিভঙ্গি চায় পিআইবি

মার্চ ৩, ২০২৬

বিশ্বকাপে ইরানের ভবিষ্যৎ, কী বলছে পরিস্থিতি কিংবা ফিফা

মার্চ ৩, ২০২৬

নিউ ইয়র্কের রাস্তায় শ্রমিক জায়েদ!

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টারমার সাহায্য করছেন না এবং সম্পর্ক আগের মতো নেই: ট্রাম্প

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT