চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চামিরার তিন ধাক্কায় ধুঁকছে টাইগাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ন ২৮, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার দেয়া ২৮৭ রানের লক্ষ্যের পেছনে ছুটতে নেমে শুরু থেকেই ধুঁকছে বাংলাদেশ। ৯ রানের মধ্যে নাঈম ও সাকিবকে হারানোর পর ফিরে গেছেন তামিমও।

প্রথম দুই ম্যাচে বাজে ব্যাটিংয়ের পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে সফরকারীরা। অধিনায়ক কুশল পেরেরা খেলেন ১২০ রানের ইনিংস।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রাখা তামিম ইকবালের দল হোয়াইটওয়াশের মিশনে নেমে দ্বিতীয় ওভারে হারায় নাঈম শেখকে (১)। লিটনের বদলি হিসেবে নেমে লিটনের ব্যর্থতার পথেই হাঁটলেন তিনি।

চতুর্থ ওভারে ফিরে যান সাকিব, ৪ রান করে দুশমন্থা চামিরার বলে ক্যাচ দেন। নাঈমকেও সাজঘরে পাঠিয়েছেন চামিরা। অধিনায়ক তামিম ১৭ করে ডানহাতি এ পেসারের বলেই উইকেটের পেছনে দেন ক্যাচ।

মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন ইনিংস গড়তে লড়ছেন। ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৮ রানে আছে বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমতাসকিননাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছোট খাটো বিষয় আমরা ক্ষমা করবো, বড় কোনো বিষয় হলে ছাড় দেবো না: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে ঘিরে সারা দেশে বিচ্ছিন্ন সংর্ঘষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজ ভোটের দিন, নিজের মালিকানা বুঝে নেওয়ার দিন: ভোট দিয়ে নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT